1. live@www.dailydesherkagoj.com : দৈনিক দেশের কাগজ : দৈনিক দেশের কাগজ
  2. info@www.dailydesherkagoj.com : দৈনিক দেশের কাগজ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় বিএনপি ছেড়ে জামায়াতে যোগদান যুক্তরাজ্যের নাগরিকত্ব ছেড়েও লাভ হলো না- মনোনয়নপত্র বাতিল যশোর জেলা উলামা পরিষদের কমিটি গঠন সম্পন্ন জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, জুলাই পরবর্তী কাউকে বাকশাল কায়েম করতে দেওয়া হবে না -মামুনুল হক শহীদ মোয়াজ্জেমুল হক নান্নু রহঃ এর পরিবারের পাশে শাপলা স্মৃতি সংসদ ই/স/ক/ন নিষিদ্ধ ও হেনস্থার শিকার খতীবের কাছে ক্ষমার দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল টঙ্গী থেকে গুম হওয়া ইমাম পঞ্চগড় সীমান্তে উদ্ধার- ভা/রতে পাচার করাই ই/স/ক/নের উদ্দেশ্য ফরিদপুরে মাদ্রাসা ছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার মাদ্রাসায় ক্রিকেট চালুর উদ্যোগ ইসলামী শিক্ষা ও সংস্কৃতির পরিপন্থী- বাংলাদেশ খেলাফত যুব মজলিস বেনাপোল কাস্টমস সুপার ঘুস নেওয়ার সময় হাতেনাতে ধরলেন দুদক

শার্শায় বিএনপি ছেড়ে জামায়াতে যোগদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

যশোরের শার্শা উপজেলায় বিএনপি ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন কয়েকজন স্থানীয় নেতা। সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) সকালে শার্শা উপজেলার পুটখালী গ্রামের তিনজন বিএনপি নেতা জামায়াতে ইসলীতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।
জামায়াতে যোগদানকারীরা হলেন—পুটখালী গ্রামের সেলিম উদ্দিন (মরহুম আজগার আলী মেম্বারের ছেলে), মোঃ গিয়াসউদ্দিন (মরহুম মহিউদ্দিনের ছেলে) এবং মোঃ দারজুল ইসলাম (মরহুম মাওলা বক্সের ছেলে)।
এদিন তারা যশোর–১ (শার্শা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজীজুর রহমানের নিজ বাড়িতে বাগআঁচড়ায় উপস্থিত হয়ে তাঁর হাতে জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেন। এ সময় তারা জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে আজীবন দলের সঙ্গে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মাওলানা আজীজুর রহমান নবাগতদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং তাদেরকে বুকে টেনে নেন। তিনি বলেন, “ইনসাফভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন পুটখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি মনসুর আলী, ওয়ার্ড সেক্রেটারি মোঃ মিলন হোসেন এবং ইউনিট সভাপতি হাসান আলীসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট